ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা! শাকসু নির্বাচন বন্ধ হলে সারা দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রশিবিরের

বাউফলে ক্রিকেট খেলার বল বাসার চালে পড়ায় ভাতের গরম মার নিক্ষেপ, বার্ন ইউনিটে ভর্তি শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত স্থানে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল ঘরে প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মার নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। এতে ওই শিশুর ডান হাতের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাউফল পৌর শহরের উপজেলা ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নেহাল (১৫)। সে পৌর শহরের গার্লস স্কুল সড়কের নেছার উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হালিমা বেগম (৪৫)-এর বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীর বাবা নেছার উদ্দিন।

শিক্ষার্থীর অভিযোগ, ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে সহপাঠীদের সঙ্গে তারা প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। খেলা নিয়ে আগে একাধিকবার হালিমা বেগম তাদের বকাঝকা করেন। শনিবার বিকেলে ক্রিকেট বল হালিমা বেগমের বাসার আঙিনায় ঢুকে গেলে মোহাম্মদ নেহাল বল আনতে গেলে তার গায়ে গরম ভাতের মার নিক্ষেপ করেন হালিমা বেগম।

তবে অভিযোগ অস্বীকার করে হালিমা বেগম জানান, তিনি কাউকে উদ্দেশ্য করে ভাতের মার নিক্ষেপ করেননি। ভুলবশত সেটি নেহালের হাতে লাগতে পারে। বাউফল থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি

বাউফলে ক্রিকেট খেলার বল বাসার চালে পড়ায় ভাতের গরম মার নিক্ষেপ, বার্ন ইউনিটে ভর্তি শিক্ষার্থী

আপডেট সময় ১২:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬