ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

রুশ বাহিনী ইউক্রেনের একটি প্রতিরক্ষা শিল্প স্থাপনা, ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত জ্বালানি ও পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সেনা সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী আবাসনে হামলা চালিয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, অ্যাটাক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউনিট ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প স্থাপনা, সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্রসহ মোট ১৪৯টি এলাকায় হামলা চালিয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, মস্কোর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৬৭০টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ১ লাখ ৮ হাজার ৪০৬টি ড্রোন, ৬৪৫টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৭ হাজার ৫৭টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, ১ হাজার ৬৩৮টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩২ হাজার ৪৯৮টি ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ৫১ হাজার ৪৫৬টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: তাস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

আপডেট সময় ০১:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬