ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে

এবার সাড়ে ১০ লাখ টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী সেনাবাহিনীর হাতে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। এর মধ্যে একজন মাইক্রোবাস চালক। মঙ্গলবার দিবাগত রাত ১২টার সময় চন্দনাইশ আবদুল বারিহাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়। 

এদিকে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার সময় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় দেয়া হয়। টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর বলে জানা গেছে। 

এ ব্যাপারে তিনি ব্যাখ্যা দিলেও নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত দেন সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে গতরাতে চট্টগ্রামের আনোয়ারায় একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। স্থানীয় বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রটিতে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক

এবার সাড়ে ১০ লাখ টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী সেনাবাহিনীর হাতে আটক

আপডেট সময় ০৩:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬