ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু কোরআনের আয়াত নিয়ে সংসদে বিতর্ক ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল কী হবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

মাদক-সন্ত্রাস দমনে যাদের সহায়তা চাওয়া হতো, তারাই অভিযুক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন মো. জুয়েল রানা। তিনি বলেন, যাদের কাছে অপরাধ দমনে সহযোগিতা চাওয়া হতো, তদন্তে দেখা গেছে তাদের মধ্য থেকেই কেউ কেউ অপরাধীদের ‘গডফাদার’ হিসেবে কাজ করছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, তদন্তে এমন ব্যক্তিদের নাম উঠে এসেছে যাদের এলাকায় সামাজিক অবস্থান ও প্রভাব রয়েছে। অথচ তারাই মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি আলোচিত সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যৎ কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছেন। জনগণের সমর্থনের চেয়ে এসব অপরাধী চক্রের সহায়তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এডিসি জুয়েল রানা জানান, অভিযুক্তদের একটি তালিকা সরকারের কাছে দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধেও অভিযান চলবে বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

মাদক-সন্ত্রাস দমনে যাদের সহায়তা চাওয়া হতো, তারাই অভিযুক্ত

আপডেট সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬