ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির মহরমের ১০ তারিখ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব বলে মন্তব্য করেছে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফ এর বৈঠকে তিনি এসব কথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে সরকার অনুরোধ করবে। ভারত একটি বিশাল দেশ। তারা গনতন্ত্রকে লালন করেন, এজন্য তাদের শ্রদ্ধা করি। মন থেকে তাদেরকে আরও শ্রদ্ধা জানাবো, যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে অধিকার রক্ষা করে। 

তিনি আরও বলেন, ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো তবে এখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করবোনা। 

এদিকে বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত। কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার বদলে বিব্রত করার চেষ্টা করছে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী

আপডেট সময় ০২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬