ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত: নেতানিয়াহুকে ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে সঙ্গে যুদ্ধ করবে ইসরায়েল’ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের শ্রীলঙ্কায় ডেঙ্গু মোকাবিলায় মাঠে নামছে সেনাবাহিনী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে অংশ নিলেন তারেক রহমান বিয়েতে রাজি না কিশোরী, হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা এবার ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। আমাদের কিছু বডিওর্ন ক্যামেরা আছে, ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্তঅপারেশন সব কার্যক্রম রেকর্ডের রাখতে পারি সে ব্যবস্থা নেব।

জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উল্লেখ করে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের স্মরণ রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ। অপরাধ কার্যক্রম বন্ধ বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গলে, তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য কৌশলে যা যা করতে হয় মানবাধিকার সমুন্নত রেখে সে রকম সব কার্যক্রম চালান।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি।’  এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িতউল্লেখ করে ট্যুরিস্ট পুলিশকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাতে আমাদের দেশের ভাবমূর্তি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়।বৈশ্বিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে।

ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার বিকল্প নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অব কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত: নেতানিয়াহুকে ট্রাম্প

পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬