ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শিশু রাকিবাকে হত্যার সাড়ে তিন মাস পর মরদেহ উদ্ধার, মা-প্রেমিকসহ গ্রেপ্তার ৩ নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও

তারেক রহমান-ড. ইউনূসের বৈঠক আর দশটা বৈঠকের মত না: নিপুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

এবার যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ জুন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালেই এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে, এবং সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ গভীরতর হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এই বৈঠককে “অত্যন্ত তাৎপর্যপূর্ণ” হিসেবে দেখা হচ্ছে।

বিএনপির মহাসচিবের দেওয়া এক গণমাধ্যম সাক্ষাৎকারে ইঙ্গিত দেওয়া হয়, এই বৈঠক থেকে “নতুন রাজনৈতিক ডাইমেনশন” বা দিকচিহ্নের জন্ম হতে পারে। তিনি বলেন, “অনেক সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে এই আলাপে।”

এ প্রসঙ্গে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশ আজ মুক্ত। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস লন্ডনে অবস্থান করছেন, এবং ১৩ জুন তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক নিঃসন্দেহে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, যেটি অতীতে পাঁচবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। সেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে তাঁর অবদান অপরিসীম। তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা মাঠে কাজ করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের একজন অগ্রনায়ক হিসেবে কাজ করেছেন তিনি। ”

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ একটা নেতা যিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতার সাথে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে বৈঠক অবশ্যই এটা খুব এক্সক্লুসিভ বৈঠক এবং দেশের জন্য সব গুরুত্ব বহন করে এবং এই বৈঠক আর দশটা বৈঠকের সাথে যদি আপনি মেলান সেটা কখনো ঠিক হবে না। কারণ আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার

তারেক রহমান-ড. ইউনূসের বৈঠক আর দশটা বৈঠকের মত না: নিপুন

আপডেট সময় ০১:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫