ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ সাকিব এখন নষ্ট পচে যাওয়া মানুষ: ডা. জাহেদ আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, দুই বছরেও শুরু হয়নি চিকিৎসাসেবা সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা

দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট কিনাকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত অন্তত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট কেনাকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাত দশটার দিকে আগানগর আমবাগিচা ডিপজলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানজিব ইসলাম সোহেল এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি তরিকুল ইসলাম তরিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

একটি সিগারেট দোকানে বাকবিতণ্ডার জেরে সোহেল ও তরিকের শ্বশুরের মধ্যে কথাকাটাকির পরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়, যা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে দেয়।

আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো. আল আমিন জানান, এমন ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট কিনাকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত অন্তত ১০

আপডেট সময় ০৭:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫