ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, দুই বছরেও শুরু হয়নি চিকিৎসাসেবা সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল অবৈধ যুদ্ধে জড়িয়ে বের হওয়ার পথ হারিয়েছেন ট্রাম্প: : মার্কিন সিনেটর

জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

জুলাই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমরা জুলাই সনদ চূড়ান্ত করতে চাই।’

বুধবার (১১ জুন) বাংলাদেশ সময় বিকালে লন্ডনের চ্যাথাম হাউসের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য বিচারের পর দলটি নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।’ নির্বাচনই তার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ফোকাস বলে জানান তিনি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ সবসময় ভালো সম্পর্ক চায়, তবে ভুয়া সংবাদ ও অপপ্রচারের কারণে সাইবার স্পেসে অস্থিরতা তৈরি হয়েছে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, তার সরকার এখন সরকারি সেবা অনলাইনের মাধ্যমে সরাসরি প্রদান করছে, যাতে দুর্নীতির সুযোগ কমে এবং সাধারণ মানুষ সহজে সেবা পান।

এক প্রশ্নের উত্তরে ড. ইউনূস জানান, নির্বাচনের পর তিনি আর কোনো রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে চান না। তিনি আশা প্রকাশ করেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চার দিনের সরকারি সফরে গত সোমবার (৯ জুন) লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা

জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০৭:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫