ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

ভোটে অনিয়ম হলে একটি কেন্দ্র নয়, বরং পুরো নির্বাচনি আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এ শুধুমাত্র অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করার ক্ষমতা কমিশনের রয়েছে। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি এই ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত অষ্টম কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজুল মো. সানাউল্লাহ এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ বলেন, “বর্তমান আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা সীমিত। আমরা চাচ্ছি, নির্বাচন প্রক্রিয়া যদি অনিয়মে ভরে যায়, তাহলে শুধু একটি কেন্দ্র নয়, বরং পুরো আসনের ভোট বাতিল করার ক্ষমতা কমিশনের হাতে থাকুক। আমরা সে অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করেছি।”

তিনি আরও জানান, সভায় আরপিও সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হলেও তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আগামী সভায় এ বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, এর আগে নির্বাচন কমিশনের এমন ক্ষমতা ছিল, তবে ২০০৯ সালে আইন সংশোধনের মাধ্যমে সেটি বাতিল করা হয়। এবার সেই ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

আপডেট সময় ১২:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫