ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অজি তারকা ফুটবলার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি (২৫) অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি। শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত কৌতূহলবশত মুসলমানদের ইবাদত পদ্ধতি এবং মসজিদের ভেতরের পরিবেশ দেখার আগ্রহ থেকে অ্যাডিলেডের ওই মসজিদে গিয়েছিলেন তরুণ এই ফুটবলার। সেখানে জুমার খুতবা প্রদান করছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক।  নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। ইয়েঙ্গি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত সকলের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। দীর্ঘদিনের পড়াশোনা, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সম্পূর্ণ আত্মতুষ্টি এবং ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ইসলামের ছায়াতলে এসেছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। মাঠের গতি এবং আক্রমণাত্মক খেলার শৈলীর জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ সালের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অজি তারকা ফুটবলার

আপডেট সময় ০১:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬