ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলার কবলে আর্জেন্টিনা, আঙুল মিশরের দিকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ঘিরে ছড়িয়ে পড়া কিছু ইমেইল। তবে এসব বার্তা নিজেদের নয় বলে দাবি করেছে এএফএ। সংস্থাটির ভাষ্য, তারা সাইবার হামলার শিকার হয়েছে এবং অনুমতি ছাড়াই তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে ওই ইমেইল পাঠানো হয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মিসরকে ৩২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি পরিচালনাকারী রেফারিদের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই তীব্র বিতর্ক চলছে।

এর মধ্যে আর্জেন্টিনার সংবাদমাধ্যমলা কায়েদাবি করে, ম্যাচের পর এএফএর অফিসিয়াল ইমেইল থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল, আর্জেন্টিনা প্রকৃত অর্থে ম্যাচ জেতেনি এবং এই ফলদুর্নীতিগ্রস্ত রেফারিংয়েরফলাফল। একই সঙ্গে ওই বার্তায় মিসরের ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই আনুষ্ঠানিক বিবৃতি দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ইমেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।এএফএ আরও জানায়, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছেতা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।

মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের পর ২০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে এগিয়ে গিয়ে বড় চমকের স্বপ্ন দেখছিল মিসর। তবে শেষ ১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর লিওনেল মেসি সমতা ফেরান এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্কালোনির দল। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ চারের টিকিটের লড়াইয়ে নামবে তারা।  ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। এমনকি বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে ধরে রাখতে এবং লিওনেল মেসিকে প্রতিযোগিতায় রাখতে অদৃশ্য চাপ কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার কবলে আর্জেন্টিনা, আঙুল মিশরের দিকে

আপডেট সময় ০১:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬