এবার ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একধরনের সফর। এ সফরে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কাউন্টারপার্টের সঙ্গে বৈঠক করবেন। আমাদের গোয়েন্দাপ্রধানও এর আগে ভারত সফর গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও বলেন, ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান আগে বাংলাদেশে যেভাবে কাজ করেছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে ধরনের মনোভাব দেখিয়েছে, তা আর হতে পারে না। আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করছি। একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সঙ্গে যেভাবে আচরণ করতে হয়, সেভাবেই কথা বলতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে হাসিনার সহযোগী হয়, এখনও আছে। পাঁচ তারিখে তার বক্তব্যও শোনা গেছে। উই ডোন্ট কেয়ার, তার কত সুনাম আছে। এসব ফালতু কথা (নিরাপত্তাহীনতার) বলে সরকারকে কিছুটা চাপে ফেলতে চান। তিনি আরও বলেন, সাকিব আসবেন এবং তার নিরাপত্তার মাধ্যমে সেটা ফেস করবেন, এবং তার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে, সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা দেখি না।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাও যদি বাংলাদেশে যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। যা যা করা দরকার, তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব। তিনি আরও বলেন, হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না, ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র।

ডেস্ক রিপোর্ট 





















