ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

এক ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক, চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এবার চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে এক ব্যক্তির পাকস্থলী থেকে ১৮০টি লোহার পেরেক, চুম্বক, কয়েন, স্ক্রু ও নাটবল্টুসহ এক কেজির বেশি ওজনের বিভিন্ন ধাতব বস্তু অপসারণ করেছেন চিকিৎসকরা। বারবার বমি ও তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই ব্যক্তির পাকস্থলীতে এসব ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। গত রোববার ইউনান ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে ইউনান প্রদেশের থার্ড পিপলস হাসপাতালে নিয়ে যান। সেখানে ইমেজিং স্ক্যানে তার পাকস্থলীর ভেতর বিপুল পরিমাণ ধাতব বস্তু একত্র হয়ে একটি বড় পিণ্ডের মতো অবস্থায় দেখা যায়। এতে পাকস্থলী ফুলে গিয়ে নিচের দিকে ঝুলে পড়েছিল। পরে গত শুক্রবার প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচার করে তার পাকস্থলী থেকে এক কেজির বেশি ওজনের এসব ধাতব বস্তু বের করে আনেন চিকিৎসকরা। উদ্ধার করা জিনিসগুলোর মধ্যে প্রায় ১০ সেন্টিমিটার লম্বা একটি পেরেকও ছিল।

হাসপাতালের হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক লি ওয়েই জানান, এসব ধাতব বস্তু গিলে ফেলার কারণে ওই ব্যক্তির পাকস্থলীতে আলসার ও ক্ষত তৈরি হয়েছিল। তবে ভাগ্যক্রমে কোনো পেরেক পাকস্থলীর দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে যায়নি এবং অন্ত্রেও প্রবেশ করেনি।

চিকিৎসক জানান, পাকস্থলীতে থাকা চুম্বকের কারণে পেরেকগুলো পরস্পরের সঙ্গে আটকে গিয়েছিল। এমনকি কিছু পেরেকও চুম্বকের সংস্পর্শে এসে চৌম্বকীয় শক্তি অর্জন করেছিল। বর্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে এর আগে পেরেক, তার কিংবা লাইটার গিলে ফেলা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও, একসঙ্গে ১৮০টি পেরেক গিলে ফেলার ঘটনা এবারই প্রথম।

হুবেই ডেইলির নিউজ পোর্টাল জিমু নিউজকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তবে ঠিক কী কারণে তিনি এত বিপুলসংখ্যক পেরেক ও অন্যান্য ধাতব বস্তু গিলে ফেলেছিলেন, তা তারা জানেন না। এদিকে চিকিৎসক লি ওয়েই সতর্ক করে বলেছেন, কোনো বস্তু গিলে ফেললে সেটি এমনিতেই পরিপাকতন্ত্র দিয়ে বের হয়ে যাবে এমনটা ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে ধাতব ও ধারালো বস্তু পরিপাকতন্ত্রের সরু অংশে আটকে গিয়ে গুরুতর ক্ষত বা ছিদ্র তৈরি করতে পারে। এর ফলে পেরিটোনাইটিসসহ জীবনহুমকিস্বরূপ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই এ ধরনের কোনো বস্তু গিলে ফেলার ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানিয়েছেন তিনি।  সূত্র: গ্লোবাল টাইমস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

এক ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক, চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু!

আপডেট সময় ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬