ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

স্বর্ণমুদ্রার দাম একলাফে বাড়ল ২০ হাজার টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ২০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ১ লাখ ৫০ হাজার টাকা।

একই সঙ্গে ফাইন সিলভারের স্মারক রৌপ্যমুদ্রার দামও বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি রৌপ্যমুদ্রার দাম ১ হাজার ৫০০ টাকা বেড়ে এখন ৮ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

স্বর্ণমুদ্রার দাম একলাফে বাড়ল ২০ হাজার টাকা

আপডেট সময় ১১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫