ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

অবশেষে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি কোথায়!

  • আন্তর্জাতিক ডেক্স
  • আপডেট সময় ১২:১৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩২৬ বার পড়া হয়েছে

ওলি

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির অবস্থান অবশেষে প্রকাশ পেয়েছে। দেশটির সংবাদমাধ্যম খবর হাবের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি বর্তমানে শিবপুরী এলাকায় নেপালি সেনাবাহিনীর সুরক্ষায় রয়েছেন। সেখান থেকেই তিনি বিক্ষোভরত ‘জেন জি’ তরুণদের উদ্দেশে লিখিত বার্তা পাঠিয়েছেন।

বার্তায় ওলি পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানান এবং ব্যক্তিগত সংগ্রামের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়লেও বাবা হওয়ার আকাঙ্ক্ষা এখনও তার ভেতরে জীবিত।

১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে ওলি দাবি করেন, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। তিনি অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে। একইসঙ্গে শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ওলির ভাষ্য অনুযায়ী, সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ আকস্মিক ঘটনা নয়; বরং তরুণদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নেপালের দাবি করা ভূমি। নাগরিকদের বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও প্রশ্ন করার অধিকার নিশ্চিত করাই তার জীবনের লক্ষ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

অবশেষে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি কোথায়!

আপডেট সময় ১২:১৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫