ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ খাঁন ৯/১১ কীভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে আমেরিকার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারতে এসেও এর অন্যথা হয়নি। পুতিনের সঙ্গে এসেছে তার বিশেষ নিরাপত্তা বহরের অন্যতম আকর্ষণ, রাশিয়ায় তৈরি সুরক্ষিত লিমুজিন ‘আরাস সেনাট’।

চাকার ওপর দুর্গ হিসেবে পরিচিত আরাস সেনাট বিশ্বের অন্যতম সুরক্ষিত গাড়ি। রুশ প্রেসিডেন্টের গাড়িবহরে সাধারণত প্রায় দুই ডজন গাড়ি থাকে। তবে বিদেশ সফরে পুতিনের জন্য ব্যবহৃত হয় বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন। গত বছর চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গাড়িতে চড়েছিলেন।

২০১৮ সালে বাজারে আসে সেনাট, যা তৈরি করেছে রুশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আরাস মোটরস। রুশ রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান নামি, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে গাড়িটি তৈরি করা হয়েছে। রাশিয়ার সরকারি কাজে ব্যবহারের জন্য বিলাসবহুল ও সাঁজোয়া গাড়ি তৈরির কোরতেজ প্রকল্পের অংশ এটি।

গাড়িটির বেসামরিক সংস্করণও তৈরি করে রাশিয়া। বছরে সর্বোচ্চ ১২০টি গাড়ি উৎপাদন করা হয়, যার দাম প্রায় ১৮ মিলিয়ন রুবল বা ২ কোটি ৬৪ লাখ টাকা। পুতিনের আরাস সেনাটে রয়েছে ৪.৪ লিটারের টুইন-টার্বো ভি-৮ ইঞ্জিন ও হাইব্রিড ব্যবস্থা। এটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ নিউটন মিটার টর্ক উৎপাদন করে। গাড়িটিতে রয়েছে ৯-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স। এর দৈর্ঘ্য ৫ হাজার ৬৩০ মিলিমিটার, প্রস্থ ২ হাজার ও উচ্চতা ১ হাজার ৭০০ মিলিমিটার।

সাঁজোয়া গাড়িটিতে সক্রিয় ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা রয়েছে। ভেতরে বিলাসবহুল চামড়া, কাঠের ট্রিম ও আধুনিক তথ্য ও বিনোদন ব্যবস্থা রয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও গাড়িটি চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

আপডেট সময় ১১:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬