রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে হামলা চালায়। এতে মুহূর্তেই চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সমাবেশ ভণ্ডুল হয়ে যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।