ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী

জুলাই পরবর্তী রাজনৈতিক সংগঠন কর্তৃক প্রথম ছাত্রহত্যা, যার কারিগর ছাত্রদল: এস এম ফরহাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

এবার ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। বুধবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি। স্ট্যাটাসে তিনি জরুরিভিত্তিতে এই ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন।

এদিকে ফরহাদ লিখেছেন, ছাত্রদলের হামলায় আহত তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিব আজ দুনিয়া থেকে বিদায় নিল। তাকে নিয়েও হয়তো বাবা-মায়ের স্বপ্ন ছিল। ছেলে বড় হবে, ভালো কিছু করে পরিবারের মুখ উজ্জ্বল করবে। নির্দিষ্ট করে বললে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সংগঠন কর্তৃক প্রথম ছাত্রহত্যা এটি, যার কারিগর ছাত্রদল। তেজগাঁও কলেজের সাকিব মাদকবিরোধী অবস্থান নিয়েছিল বলে জানা যায়। এর জেরেই ছাত্রদল তাকে হত্যা করল কিনা- তা তদন্ত করা জরুরি।

আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে ডাকসু ও শিবিরের বিরুদ্ধে একটি গোষ্ঠী নানা ধরনের বয়ান সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন- ঢাবি ক্যাম্পাসে মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখা। একইসাথে, শিক্ষার্থীদের কাছে শিবিরকে নেতিবাচকভাবে তুলে ধরা।

ডাকসুর মাদকবিরোধী অবস্থানকে নেতিবাচকভাবে উপস্থাপন না করে আমাদের তো উচিত ছিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সমর্থন করা। নিজেকে জিজ্ঞেস করুন তো, মাদকসেবীরা যে ক্যাম্পাসে বাধাহীনভাবে ঘুরে বেড়ায়, সে ক্যাম্পাসে কি আমাদের বোনেরা নিরাপদ? শিক্ষার্থীরা নিরাপদ? সবশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার প্রচেষ্টায় সবার সমর্থন প্রত্যাশা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

জুলাই পরবর্তী রাজনৈতিক সংগঠন কর্তৃক প্রথম ছাত্রহত্যা, যার কারিগর ছাত্রদল: এস এম ফরহাদ

আপডেট সময় ০৯:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫