ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

এবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।

তিনি বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।

আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে। প্রসঙ্গত, সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস। তিনবারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

আপডেট সময় ১০:৪৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫