ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঘিরে দলীয় কোন্দল, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া সেই নববধূ বললেন, ‘আইছি তো আইছিই, এনেই থাকবাম’

জামায়াত নেতার ছেলে লড়বেন এনসিপির প্রার্থী হয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী এটর্নি জেনারেল। তিনি উপজেলা জামায়াতে ইসলামের আমীর ইসহাক মাওলানার ছেলে।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ১২৫টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। জানা গেছে, মু. মুজাহিদুল ইসলাম শাহিন পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাড়ের ছাত্র ছিলেন শাহিন। তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আইন পেশায় যুক্ত হলেও তিনি জামায়াতে ইসলামের মূলধারার রাজনীতিতে আর সক্রিয় হননি। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহিন বলেন, বাউফলের মানুষের উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা, পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মেধাবী ও পরিশ্রমী মানুষদের সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে কাজ করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

জামায়াত নেতার ছেলে লড়বেন এনসিপির প্রার্থী হয়ে

আপডেট সময় ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫