ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঘিরে দলীয় কোন্দল, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া সেই নববধূ বললেন, ‘আইছি তো আইছিই, এনেই থাকবাম’

স্বাধীনতার পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেনি জামায়াত: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

এবার নির্বাচনের তফসিলের মাধ্যমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা পূরণের এক গুরুত্বপূর্ণ ধাপে বাংলাদেশ প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ-একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকার, রাজনৈতিক দল ও জনগণ সবাইকে যৌথভাবে দায়িত্ব নিতে হবে।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গণসংযোগ, ভোটার সমাবেশ ও মহিলা সমাবেশ এসব কথা বলেন তিনি। এদিন সকালে ডুমুরিয়া উপজেলা শরাফপুর ইউনিয়নে গণসংযোগকালে জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, একটা দল যারা মনে করে, আগেই মনে করে ক্ষমতায় চলে গেছে। আমার নির্বাচনি এলাকায় প্রচারণায় গিয়ে নানা আশঙ্কার কথা শুনতে পাচ্ছি। তারা এবার ভোট কেন্দ্রে যেতে দেবে না। ভোট দিতে বাঁধা দেবে। ব্যালটে বাইরে এনে সিল মেরে নেবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টেই আমার সেই বাংলাদেশকে বিদায় দিয়েছি। সেই বাংলাদেশ আর আমার দেখতে চাই না। ১৪, ১৮, ২৪ এ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা এখন জনগণকে সচেতন করছি। আমরা জামায়াতের পক্ষ থেকে প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে এসেছি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত সবাইকে পক্ষপাতহীন হতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা পূরণের এক গুরুত্বপূর্ণ ধাপে বাংলাদেশ প্রবেশ করছে। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ-একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। পরে সড়ক দুর্ঘটনায় নিহত সজিব রায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং আহত শিমুল মণ্ডল, তনয় মণ্ডল ও সাগর মণ্ডলের চিকিৎসা বিষয়ে খোঁজ নেন তিনি।

এর আগে সকাল ৮টায় ফুলতলার শিরোমণির ডাকাতিয়া পশ্চিম পাড়ায় ভোটার সমাবেশে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সব সম্প্রদায়ের মানুষের কাছে জামায়াত আস্থার প্রতীকে পরিণত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর অতীতে ঘটে যাওয়া নানা জুলুম-নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে জামায়াত কখনও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের রাজনীতি করেনি বরং সুযোগ পেলেই পাশে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নতুনভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এটি কর্তৃত্ববাদী রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা। জনগণ ভোটের মাধ্যমে এসব অপচেষ্টা রুখে দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

স্বাধীনতার পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেনি জামায়াত: গোলাম পরওয়ার

আপডেট সময় ১২:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫