ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই নিজেকে এমপি নিশ্চিত করলেন জামায়াত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখনো অনুষ্ঠিত হয়নি, এমনকি তফসিলও ঘোষিত হয়নি। এর আগেই কক্সবাজার-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী শহীদুল আলম বাহাদুর আত্মবিশ্বাসী মন্তব্য করে সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ।” যার শুদ্ধ বাংলা, “এটা তো সিল মারা হয়েই গেছে, আমি এমপি হবো—কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ফেসবুকে ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন—কক্সবাজারে এমপি কে হবেন? এর জবাবেই বাহাদুর তার মন্তব্য দেন। ভিডিওটি ‘রবিন খান’ নামের একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয়।

শহীদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। স্থানীয়রা তাকে ‘ভিপি বাহাদুর’ নামেও চেনেন। গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ শীর্ষক গণ-দৌড় কর্মসূচির মাধ্যমে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করেন।

জনগণের সমর্থন ও আল্লাহর রহমতে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করে বাহাদুর বলেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ—নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তিদক্ষ করতে কার্যকর পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, কক্সবাজার-৩ আসনে বিএনপি দলীয় মনোনয়ন দিয়েছে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে। ২০০৮ সালে এই আসনেই ধানের শীষ প্রতীকে জয় পেয়েছিলেন তিনি। গত ৩ নভেম্বর কাজলকে প্রার্থী ঘোষণা করলে শহীদুল আলম বাহাদুর তাকে অভিনন্দন জানান, কাজলও পাল্টা শুভেচ্ছা পাঠান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের আগেই নিজেকে এমপি নিশ্চিত করলেন জামায়াত প্রার্থী

আপডেট সময় ০৩:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫