ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে: এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দেশে কেউ বেকার থাকবে না। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে, নতুন নতুন কর্মসংস্থান ও বিদেশে শ্রম বাজার সৃষ্টি করা হবে। আমাদের দেশ মাথা উচুঁ করে বিশ্বের দরবারে দাঁড়াবে।

বিএনপি’র যুগ্ম-মহাসচিব আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন করার মধ্যে দিয়ে এ দেশের গণ-মানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণ-মানুষের দল বলা হয়। এ সময় তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর ক্ষমতাকালীন মধ্যপ্রাচ্যে শ্রম বাজার সৃষ্টি করা হয়। এরপর সেটাতে আবারও হাহাকারে পড়ে যায়। পরে, বেগম খালেদা জিয়া সেখানে আবারও শ্রম বাজার সৃষ্টি করেন। এর ফলে মজবুত হয় দেশের অর্থনীতি।

এ্যানি বলেন, আজকের বেগম জিয়া একদিনে আপসহীন নেত্রী হননি, একদিনে তিনি দেশনেত্রী হননি। এর পেছনে অনেক ত্যাগ রয়েছে। এই অবস্থানে আসতে তাঁকে অনেক নির্যাতন, হামলা ও মামলা সহ্য করতে হয়েছে, তাঁকে কারাবরণও করতে হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সুস্থ্য হয়ে ফিরে আসবেন, সেটাই এখন সকলের প্রত্যশা।

বিএনপি নেতা এ্যানি আরো বলেন, খালেদা জিয়া বেঁচে থাকা মানে, বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা ও গণতন্ত্র শক্তিশালী হওয়া। তিনি বলেন, খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তিনি বিএনপির মনোবল ও সাহস। বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন, এটা আমাদের শক্তি। সে শক্তি ও মনোবল নিয়ে মাঠে কাজ করছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মা-বোনদের কাছে যেতে হবে, তাদেরকে বুঝাতে হবে। বর্তমান প্রজম্মের নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশ বদলে গেছে, এখন আর দেশ আগের জায়গায় নেই। তিনি আরও বলেন, বাসায় বসে আয় করার সুযোগ রয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে, নারীদের অধিকার নিশ্চিত করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে: এ্যানি

আপডেট সময় ০৪:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫