ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পঞ্চগড়ে লাঠিচার্জে আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

এবার শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারিদের বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে সারজিস আলম যখন পঞ্চগড় সদর হাসপাতালে আসেন প্রায় একই সময়ে সেখানে আসেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ অন্য রাজনৈতিক নেতারাও আহতদের দেখতে যান। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। পরে সারজিস আলম সংবাদকর্মীদের বলেন, আমাদের ভাই শহীদ ওসমান হাদির হত্যাকারিদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করেছিল বিক্ষোভকারীরা। সেখানে কার নির্দেশনায় হামলা হয়েছে সেটা বের করতে হবে। দোষীদের বের করতে হবে।

এদিকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের বলেন, আমরা আর্মির (সেনাবাহিনী) কাছে শুনেছি, তারা জনদুর্ভোগ কমাতে সড়ক থেকে তাদের (বিক্ষোভকারী) সরিয়ে দিতে গিয়ে কেউ হয়তো আঘাত পেয়েছে। আর ছাত্ররা বলেছেন, লাঠিচার্জে তারা আহত হয়েছেন। আমরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো।

এদিকে ঘটনার প্রতিবাদে রোববার রাতে ‘বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের’ ব্যানারে আবারও জেলা শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এর আগে, বিকেলে শহীদ ওসমান হাদির হত্যাকারিদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালীন লাঠিচার্জে আহত ২৩ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

পঞ্চগড়ে লাঠিচার্জে আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন সারজিস

আপডেট সময় ০৯:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬