ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

এবার যোগাযোগ বিচ্ছিন্নতার (ইন্টারনেট বন্ধ) আড়ালে তেহরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর প্রতি অবিলম্বে এ বিষয়ে মুখ খোলার আহ্বান জানিয়েছেন। গেল শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে এবাদি বলেন, ‘আমাকে আজ রাতে জরুরি ভিত্তিতে কথা বলতে হচ্ছে। বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে ইরানে ব্যাপক যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে এই রাতকে গণহত্যায় পরিণত করার চেষ্টা করতে পারে।’

তিনি আরও বলেন, ইরানিরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছে, আর তাদের জবাব দেয়া হয়েছে গুলিবর্ষণের মাধ্যমে। ইরানে যোগাযোগ বিচ্ছিন্নতা কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়; এটি একটি কৌশল। পশ্চিমা সরকার ও আন্তর্জাতিক সংগঠনগুলোর উদ্দেশে এবাদি বলেন, ‘নীরবতা কার্যত অনুমতি দেয়ার শামিল হবে।’ বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধ করা, হাসপাতালগুলো সুরক্ষিত রাখা এবং অবিলম্বে যোগাযোগ বা ইন্টারনেট পুনরুদ্ধারের জন্য ‘প্রকাশ্য চাপ সৃষ্টির’ আহ্বান জানান তিনি।

এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে ‘পদক্ষেপ’ নিতে পারে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করার প্রেক্ষাপটে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র রোববার (১১ জানুয়ারি) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, গত এক সপ্তাহে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থানান্তর করা হয়েছে। আগামী দিনগুলোতেও এই সরঞ্জাম ও সামরিক সম্পদের স্থানান্তর অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরই (ইরানে) কেবল ইসরাইল এতে অংশ নেবে। তবে সেটিও তখনই, যদি ইরান ইসরাইলের ওপর হামলা চালায় অথবা হামলার স্পষ্ট প্রস্তুতির লক্ষণ দেখা যায়। এদিকে ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র দেশটিতে হস্তক্ষেপ করতে পারে এমন আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে ইসরাইল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

আপডেট সময় ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬