ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

ইরানে ইন্টারনেট সংযোগ সচল করতে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

এবার ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করতে স্টারলিংক পাঠানোর উদ্যোগ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে প্রায় সব ধরনের ইন্টারনেট-সেবা বন্ধ থাকায় দেশটির ভেতরে ও বাইরে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই প্রেক্ষাপটে রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যদি সম্ভব হয়, আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করব।” তিনি আরও জানান, এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়নে ইলন মাস্ক অত্যন্ত দক্ষ। সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করেই তিনি মাস্ককে ফোন করবেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। খবর ইরান ইন্টারন্যাশনালের।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই বিক্ষোভে উসকানি দিচ্ছে।

এদিকে বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার থেকে ইরান সরকার প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। এর ফলে দেশটির ভেতরের পরিস্থিতির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

ইরানে ইন্টারনেট সংযোগ সচল করতে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প

আপডেট সময় ১০:১৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬