ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

গণভোটে ‘হ্যা’ ভোট জিতলে সংবিধানে ‘বিসমিল্লাহ ও আল্লাহ’ পরাজিত হবে: কৃষকদল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

এবার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়ে জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান বলেছেন, গণভোটে ‘হ্যা’ জিতলে “সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহ’র নামে শুরু করলাম- এটা পরাজিত হবে”। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এদিকে জুয়েল আরমান নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। বক্তব্যের শুরুতে জুয়েল আরমান মনির হোসাইন কাসেমীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

পরে তিনি বলেন, “আমি আর একটি কথা বলে শেষ করবো, আগামী ১২ তারিখ একটি গণভোটের আয়োজন করা হয়েছে। আমরা এই গণভোটের দিকে সবাই লক্ষ করবো যে, যদি ‘না’ ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নাম’ জয়যুক্ত হবে।”

“এবং যদি ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম’ এটা পরাজিত হবে। তাহলে যারা আমাদের ফতুল্লা চার আসনের ভোটার, তারা সবাই লক্ষ করে শুনবেন- আমরা সবাই ‘না’ ভোটে ভোট দিবেন”, যোগ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

গণভোটে ‘হ্যা’ ভোট জিতলে সংবিধানে ‘বিসমিল্লাহ ও আল্লাহ’ পরাজিত হবে: কৃষকদল নেতা

আপডেট সময় ১১:৫৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬