ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

এবার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে যুক্ত হলেন নয়া সদস্য। টাঙ্গাইল৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। 

আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ব্যারিস্টার কায়সার কামালকে স্পিকার ও ডেপুটি স্পিকার হয়েছেন।

তারা দুজনেই বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে ছিলেন। যার মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

উভয়ে নতুন দায়িত্ব নিলে তাদের মন্ত্রিত্ব শূন্য হয়। এর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করে ক্ষমতাসীন দল বিএনপি। পরে তিনি শপথ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

আপডেট সময় ০১:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬