ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জুন মাসের শেষদিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হবে। চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সম্পর্ক উন্নয়নে নিয়মিত সংলাপ ও সফর বিনিময়ের অংশ হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশেষ দিক হলো—এবার সরাসরি বিএনপির শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বাংলাদেশের রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখযোগ্য যে, গত মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনেও বিএনপির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এর আগে ফেব্রুয়ারি-মার্চে চীনা কমিউনিস্ট পার্টির উদ্যোগে আরও একটি প্রতিনিধিদল চীন সফর করেছিল, যেখানে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন ড. আবদুল মঈন খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আপডেট সময় ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫