ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

আদ্-দ্বীনের লাইসেন্স বা’তি’ল সঠিক হয়নি: শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল সঠিক হয়নি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান শফিকুর রহমানের

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর মতে, এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা মোটেই সঠিক সিদ্ধান্ত নয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এ ঘটনায় সবাই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তবে কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সেটি না করে দীর্ঘদিন ধরে ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত এবং মানুষের আস্থার জায়গা হয়ে ওঠা একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করায় শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও উল্লেখ করেন, আদ্-দ্বীন একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। হাসপাতালটি বন্ধ হয়ে গেলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।

জনস্বার্থ, রোগীসেবা ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান জামায়াতের আমির। তাঁর ভাষায়, কারও দোষ প্রমাণিত হলে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কিন্তু লাইসেন্স বাতিল করে পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

আদ্-দ্বীনের লাইসেন্স বা’তি’ল সঠিক হয়নি: শফিকুর রহমান

আপডেট সময় ১১:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬