ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ মা-বাবা নেই, দুই ভাইয়ের শূন্য ঘরে ‘গোল্ডেন এ প্লাস’ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের ইতিহাস নেই: রিজভী ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ সাকিব এখন নষ্ট পচে যাওয়া মানুষ: ডা. জাহেদ আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র

পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে চাঁদার টাকা না দেওয়ায় একটি আবাসন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে আলাব্দিরটেক এলাকায় অবস্থিত “এ কে বিল্ডার্স” নামক প্রতিষ্ঠানে এ হামলা হয়। এতে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, “ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ২৫-৩০ জন ব্যক্তি গুলি চালায়। বিষয়টি তদন্তাধীন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান বলেন, “তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি আমার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় তারা দুই দফা আমাদের অফিসে হামলা করে এবং সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শুক্রবারের হামলায় আরও বড় ক্ষতি হয়, তারা গুলিও ছোড়ে।”

এই সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১

আপডেট সময় ০৮:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫