ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

এবার রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা এবং বাংলাদেশে ব্যাকফ বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। সোমবার (১২ই আগস্ট) মালয়েশিয়ার পুত্রাজায় প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের সাথে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “একটি গণ-উত্থানের পর আমাকে সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমার অনেক বন্ধু পুত্রাজায়, যেমন আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম আমাদের সঙ্গে বহু আগে এসেছিলেন। প্রয়োজনে মুহূর্তে বন্ধুর এই সময়ে আসার জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সচল করছি। একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী নির্ধারিত সময়ে নির্বাচিত সরকারকে দেশের ক্ষমতা হস্তান্তরের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করছি।”

রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়ে উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা মালয়েশিয়ার কাছে সাহায্য চাই, বিশেষ করে আসিয়ান-এর সদস্য দেশ হিসেবে তাদের ভূমিকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ব্যবসায়িক প্রণোদনা এবং সুবিধা দিতে প্রস্তুত এবং মালয়েশিয়ার ব্যবসায়ীদের জন্য এই ধরনের বিনিয়োগে উৎসাহিত করব, যা কেবল ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে না, বরং উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে।”

তিনি আরও বলেন, বৈঠকে শিক্ষাক্ষেত্র ও বহুপাক্ষিক সহযোগিতাসহ সকল বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় মালয়েশিয়ার পাশে থেকে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অব্যাহত সমর্থনের আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫