ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

গভীর রাতে আ.লীগের মিছিল, এসআইকে কুপিয়ে পালালো নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৩৬৫ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামে গভীর রাতে মিছিল বের করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয় পুলিশ। এসময় দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের এক এসআইকে কুপিয়ে তারা পালিয়ে যায় বলে জানা গেছে। সোমবার রাত ২টার দিকে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে আহত বন্দর থানার এসআই হলেন- আবু সাঈদ রানা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই রাস্তায় নামেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবি জানান। রাতে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার গভীর রাতে স্থানীয় যুবলীগ ‘ক্যাডার’ শাকিলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন তিনি।

এদিকে বন্দর থানার ডিউটি অফিসার জানান, এসআই আবু সাঈদ রানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

গভীর রাতে আ.লীগের মিছিল, এসআইকে কুপিয়ে পালালো নেতাকর্মীরা

আপডেট সময় ১১:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫