ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয় : এমপি আশরাফ স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে! দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, ১ মাস ধরে পানি নেই বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: নায়েবে আমির মিজানুর

লাগামহীন লুটপাটে মরুভূমিতে পরিণত সিলেটের ‘সাদাপাথর’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

এবার সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র।

এক বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে। গেল বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুট-পাট।

পরিবেশকর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যত দূর চোখ যেত, দেখা যেত সাদা পাথরের বিছানা কিন্তু সেখানে এখন ধু-ধু বালুচর। তাদের ভাষ্যমতে, এক বছরে ১ কোটি ৫০ লাখ ঘণফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার অধিক।

এদিকে সাদাপাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটনকেন্দ্র। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহালের ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গাজুড়ে জমা হয় পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ ১৯৯০ সালে একবার পাথর জমা হয়েছিল।

সেসব পাথরকে ‘ধলাসোনা’ বলে অভিহিত করা হয়। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ২৭ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

লাগামহীন লুটপাটে মরুভূমিতে পরিণত সিলেটের ‘সাদাপাথর’

আপডেট সময় ১২:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫