ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতের আধারে জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে: সেনা প্রধান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ

শেখ হাসিনার পরামর্শে চলছে অন্তর্বর্তী সরকার: রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যত শেখ হাসিনার পরামর্শে চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম-সংলগ্ন একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, গত এক বছরে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি। উপরন্তু, সরকারের উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, সরকারকে আমরা ভোটের রোডম্যাপ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে নির্বাচনের সময় প্রশাসনের আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বিগত সরকারের নিয়োগকৃত ওসি, এসপি, ইউএনও, ডিসি এদের সরিয়ে না দিলে মানুষ ভোটে আগ্রহী হবে না।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের কেউ এখনও পর্যন্ত দেশের কোথাও কোনো বেআইনি কর্মকাণ্ড, দাঙ্গা, মারামারি, টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। এমন একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ নিতে পারবে না।

জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন, সনদে মূল বিষয়গুলো বাদ পড়েছে। গত এক বছরে মানুষ কী পেয়েছে? একটি পরিবর্তনও কেউ দেখাতে পারবে না। আন্দোলনের যে ফসল ছিল, তা বৃথা যেতে দেওয়া যাবে না। তা হলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আপনাদেরও করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতের আধারে জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শেখ হাসিনার পরামর্শে চলছে অন্তর্বর্তী সরকার: রাশেদ

আপডেট সময় ০৩:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫