ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

এবার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না, এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটি গুজবের একটি অংশ। ভারতবাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই যা সমাধান করা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য অবদান রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। তরুণদের শক্তি একটি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। ইতোমধ্যেই বর্তমান সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬