ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। প্রায় এক দশক ধরে ভারতে কোনো গান রেকর্ড বা প্রকাশ করতে না পারলেও ভারতীয় ভক্তরা এখনো তার গান শুনছেন বলে জানান তিনি।

সম্প্রতি ক্রিস ফেডের ইউটিউব অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান উইথ ক্রিস ফেড’-এ দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ভক্তদের সঙ্গে তার যোগাযোগ এবং নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলেন আতিফ।

তিনি বলেন, গত ১০ বছর ধরে ভারতে কোনো গান করেননি। তবে ভক্তরা বিভিন্ন উপায়ে তার গান শুনছেন। এমনকি কেউ কেউ গান সংগ্রহ করে অন্যদেরও দিচ্ছেন। তবে পাইরেসিকে সমর্থন করেন না জানিয়ে আতিফ বলেন, একজন শিল্পীর গান শেষ পর্যন্ত তার শ্রোতাদের কাছে পৌঁছেই যায়।

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আতিফ বলেন, এটি ভারত সরকারের সিদ্ধান্ত। একইভাবে পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই পরিস্থিতিকে নিজের ক্যারিয়ারের জন্য পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না তিনি।

আতিফের মতে, নিষেধাজ্ঞার কারণে তিনি নিজের সংগীতের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। এমনকি এই বাধা না এলে হয়তো নিজের সংগীতকে নতুনভাবে আবিষ্কার করতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় ভক্তদের উদ্দেশে আতিফ বলেন, কোনো শিল্পীকে সত্যিই ভালোবাসলে শ্রোতারা তার গান খুঁজে নেওয়ার পথ ঠিকই বের করে নেন। তাই ভারতীয় শ্রোতাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার গান অবশ্যই তাদের কাছে পৌঁছাবে।

ভারতে কাজের সুযোগ হারানো নিয়ে কোনো আক্ষেপ নেই জানালেও দেশটির ভক্তদের মিস করেন আতিফ। পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর ‘আদাত’ গান দিয়ে ভারত ও পাকিস্তানে জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় গান করেছেন তিনি। এর মধ্যে ‘রেস’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ উল্লেখযোগ্য।

২০১৬ সালের উরি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির প্রভাব পড়ে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগেও। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের সুযোগ আরও সীমিত হয়ে পড়ে।

সূত্র: ইন্ডিয়া টুডে 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

আপডেট সময় ০৫:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬