ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী’ বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন তিন উপজেলার ৪৭ বিএনপি নেতা আ.লীগ সরকার ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দিয়েছে: স্বস্থ্যমন্ত্রী দূরপাল্লায় ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যতো বাড়ছে বাসভাড়া স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম

২০২৭ সালে রোজা শুরু কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

২০২৭ সালের পবিত্র রমজান মাসের সম্ভাব্য শুরুর তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হতে পারে। একই সঙ্গে সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখও জানানো হয়েছে।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির ২৯ শাবান শনিবার রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি, রবিবার শেষ হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজান।

হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার হতে পারে রমজানের শেষ দিন। আর ৯ মার্চ, মঙ্গলবার পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

তবে রমজান ও ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা না দেওয়া পর্যন্ত চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে না।

এদিকে, ১৪৪৮ হিজরি সালের শুরু নিয়েও আরব ও ইসলামি দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা গেছে। কিছু দেশ ১৬ জুন, মঙ্গলবারকে মহররমের প্রথম দিন ঘোষণা করলেও কয়েকটি দেশ ১৭ জুন, বুধবার থেকে নতুন হিজরি বছর শুরু করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০২৭ সালে রোজা শুরু কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

আপডেট সময় ০৩:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬