ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি মাছ

বিয়ে করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আর্জেন্টাইন ফুটবল তারকা রদ্রিগো ডি পল ও পপ তারকা তিনিতি স্তোসেলের দীর্ঘদিনের সম্পর্ক এবার বিয়ের দিকে এগোচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপের আগেই তাদের সম্পর্কের শুরু। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিক ডি পলকে উদ্দেশ করে রোমান্টিক বার্তা দেন তিনিতি। সঙ্গে বাগদানের আংটি পরা একটি ছবিও প্রকাশ করেন তিনি। এরপরই তাদের বিয়ের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করেছেন তিনিতি। বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে তিনি প্যারিসে গিয়েছেন। সেখানে নিজের পোশাকের ট্রায়ালের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই গায়িকা।

পোশাক পরার সময় ডি পলকে ফোন করে নিজের উচ্ছ্বাসের কথা জানান তিনিতি। জবাবে ডি পল বলেন, জীবনের প্রতিটি দিন তিনি সেই মুহূর্তটির স্বপ্ন দেখেন এবং তাকে এতটা সুখী করার জন্য তিনিতিকে ধন্যবাদ জানান।

এর আগে ২০২৬ সালের মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন তিনি।

এদিকে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনার একটি টেলিভিশন অনুষ্ঠানে ১৯ ডিসেম্বর ২০২৬ তাদের বিয়ের সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ডি পল বা তিনিতি কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

তাই ১৯ ডিসেম্বরই তাদের বিয়ের দিন কি না, তা জানতে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিয়ে করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল

আপডেট সময় ০৫:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬