ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জমকালো গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী শাবনূর সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল, আমি দেখে ফেলেছিলাম : সামিরা হক অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, ফখরুলই হচ্ছেন বিএনপির প্রার্থী যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে নিয়ে বাংলাদেশে পুশ ইন চাকরি হারালেন রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, ঢাকা কলেজের ৫ নেতা বহিষ্কার ‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা একজন ভালো অভিনেতা হতে চাই: এমএইচএস লাবন

বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপি এখন জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই কাঁটা গভীরভাবে বিঁধে যাওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে। তা না হলে দীর্ঘমেয়াদে এর ক্ষত বয়ে বেড়াতে হবে।

বিএনপিকে আরও সময় দেওয়ার পক্ষে যারা কথা বলছেন, তাদের সঙ্গেও দ্বিমত পোষণ করেন তিনি। তার দাবি, গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির কর্মকাণ্ড ও রাজনৈতিক চরিত্র সম্পর্কে যথেষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

পাটওয়ারী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ভারতনির্ভর পুরোনো রাজনীতির পুনরাবৃত্তি দেশের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ তৈরি করছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়েও মানুষের প্রশ্ন বাড়ছে বলে দাবি করেন তিনি।

দেশে নতুন করে জঙ্গি তৎপরতার আশঙ্কা, পাহাড়ে অস্থিরতা ও সম্ভাব্য খাদ্যসংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সময়ের বিএনপি নয়। দলটি ক্রমেই একটি মাফিয়া-গোষ্ঠীনির্ভর রাজনৈতিক কাঠামোয় পরিণত হচ্ছে—এমন অভিযোগ ও আশঙ্কা জনমনে জায়গা করে নিচ্ছে।

পাটওয়ারীর ভাষ্য, ক্ষত ছোট থাকতেই চিকিৎসা জরুরি। সময়মতো ব্যবস্থা না নিলে সেই ক্ষতের বোঝা শুধু একটি দল নয়, পুরো জাতিকে দীর্ঘদিন বহন করতে হতে পারে।

বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ভবিষ্যতের কথা বিবেচনায় সময় থাকতেই এই রাজনৈতিক ‘গলার কাঁটা’ সরানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জমকালো গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী

আপডেট সময় ০৬:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬