ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

জাবি জাকসু নির্বাচন: ভোট গণনা বর্জনের ঘোষণা সুলতানা আকতারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা বর্জনের ঘোষণা দিয়েছেন নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আকতার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সুলতানা আকতার অভিযোগ করে বলেন, এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও কাজ শেষ হবে না। একইসঙ্গে সহকর্মী চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করে তিনি বলেন, “যদি মেশিনে ভোট গণনা হতো, তাহলে হয়তো আমরা আমাদের সহকর্মীকে হারাতাম না। তিন দিন ধরে আমরা অমানুষিক পরিশ্রম করছি। আমাদের কি পরিবার নেই? শারীরিক-মানসিক ক্লান্তি নেই? আমরা শিক্ষক, এসব আর মেনে নিতে পারছি না।”

তিনি আরও জানান, জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষকেরা ভেঙে পড়েছেন, তাদের মধ্যেই অনেকে রিটার্নিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় দায়িত্ব পালন তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এদিকে শুক্রবার জুমার নামাজের পরেও সিনেট ভবনে ভোট গণনা চলছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১টি হল কেন্দ্রের মধ্যে ১৯টির ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে তিনটি হল সংসদের ভোট গণনা।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী বলেন, “আমরা পুরোদমে কাজ করছি। আর মাত্র তিনটি হল সংসদের ভোট গণনা শেষ হলেই জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। ইতোমধ্যে গণনার জন্য টেবিলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

জাবি জাকসু নির্বাচন: ভোট গণনা বর্জনের ঘোষণা সুলতানা আকতারের

আপডেট সময় ০৬:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫