ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

৫০ ঘণ্টা ধরে অনশনে চবির ৯ শিক্ষার্থী, অসুস্থ হয়ে হাসপাতালে ৩

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে নয় শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত অনশন কর্মসূচির ৫০ ঘণ্টা অতিক্রম হয়েছে। এ সময় তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর বাকি ছয়জন স্যালাইন নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন।

অনশনরতদের মধ্যে রয়েছেন—বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওমর সমুদ্র, স্পোর্টস সায়েন্স বিভাগের রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের মুগ্ধ ও নাইম শাহ জান, বাংলা বিভাগের ধ্রুব বড়ুয়া ও সুদর্শন চাকমা, মার্কেটিং বিভাগের সুমাইয়া শিকদার এবং সংগীত বিভাগের ঈশা দে।

গত বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থী’ ব্যানারে নয় শিক্ষার্থী এ অনশন শুরু করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগে একই দাবিতে কর্মসূচি দিলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অনশন ভাঙতে এবং আগামী রোববার আলোচনায় বসার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সংঘর্ষে আহতদের তালিকা প্রকাশ ও উন্নত চিকিৎসার ব্যবস্থা, অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপদ আবাসনের নিশ্চয়তা, আবাসনচ্যুতদের মালামাল উদ্ধারে পদক্ষেপ, চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা, হয়রানি বন্ধ করা, দ্বন্দ্ব-সংঘাত নিরসনে সমন্বয় কমিটি গঠন, নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ বাস্তবায়ন এবং প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

৫০ ঘণ্টা ধরে অনশনে চবির ৯ শিক্ষার্থী, অসুস্থ হয়ে হাসপাতালে ৩

আপডেট সময় ০৩:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫