ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

ডাকসুর ভিপি-জিএস হিসেবে যেসব সুবিধা পাবেন সাদিক-ফরহাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯১৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সাদিক কায়েম সহ-সভাপতি (ভিপি) এবং এস এম ফরহাদ সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন। ডাকসুর ভিপি ও জিএস পদ দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কাঠামোয় সরাসরি সম্পৃক্ততার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের দায়িত্ব ও প্রভাব শিক্ষার্থীদের পক্ষ থেকে সিদ্ধান্ত প্রভাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নির্বাচিত ভিপি ও জিএস কোনো মাসিক বেতন বা সম্মানী পান না। তবে তারা সিনেটের সদস্য হন এবং সেখানে হাজারো শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখতে, দাবিদাওয়া তুলে ধরতে এবং স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তাদের সম্পৃক্ততা থাকে। নবনির্বাচিত ভিপি ও জিএসের জন্য ডাকসুতে রুম বরাদ্দ থাকে এবং সমাবর্তন, বড় কর্মসূচি বা জরুরি বৈঠকে তারা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেন।

অর্থনৈতিক সুবিধার দিক থেকে ভিপি ও জিএস আলাদা ভাতা পান না। তবে সিনেট বৈঠকে অংশ নিলে নির্দিষ্ট সম্মানী প্রদান করা হয়। এছাড়া এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন অর্থ বরাদ্দ থাকে। ভিপির জন্য ৫ লাখ এবং জিএসের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ থাকে, যা মূলত চা-নাস্তা, সাংগঠনিক কাজ ও শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হয়।

এবারের ডাকসু নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপি পদে সাদিক ও জিএস পদে ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ডাকসুর ভিপি-জিএস হিসেবে যেসব সুবিধা পাবেন সাদিক-ফরহাদ

আপডেট সময় ০৮:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫