ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান মামুনুল হকের তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা: সিইসিকে স্মারকলিপি নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ: ট্রলের জবাবে ঢাবি শিক্ষিকা  নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মেয়র মামদানি মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় রদবদলের আভাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৯৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ছাত্র প্রতিনিধি দুজনসহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ দপ্তরে আসছেন নতুন মুখ। আগামী এক মাসের মধ্যেই এ পরিবর্তন শুরু হবে বলে আভাস মিলেছে।

সরকারের মূল লক্ষ্য তিনটি—

১) নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো,

২) বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা,

৩) কাজের চাপ বণ্টন করা।

২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের কার্যক্রম আরও গুছিয়ে নিতে চাইছে। বর্তমানে ২২ জন উপদেষ্টার হাতে ৪১টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এর মধ্যে মোহাম্মদ ফাউজুল কবির খান ও শেখ বশির উদ্দিন সামলাচ্ছেন তিনটি করে মন্ত্রণালয়। পাশাপাশি ১০ জন উপদেষ্টা সামলাচ্ছেন দুটি করে দপ্তর।

সবচেয়ে বেশি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন ও ডাক-টেলিযোগাযোগ—মোট পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে উপদেষ্টা, পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন। এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী ও সিনিয়র সচিব পদমর্যাদার একজনের দপ্তরেও রদবদলের সম্ভাবনা রয়েছে।

সূত্র জানিয়েছে, বড় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়া হতে পারে অপেক্ষাকৃত ছোট দপ্তরে। বিপরীতে ছোট দপ্তরে থাকা কিছু উপদেষ্টাকে দেওয়া হবে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব। সব মিলিয়ে আসতে পারে একাধিক চমক।

সরকারের ভেতর থেকে যেমন নতুন মুখ উঠে আসবে, তেমনি বাইরের কয়েকজনকেও উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। বিদায়ের আগে ক্লিন ইমেজ ধরে রাখতে এ উদ্যোগে নেমেছে অন্তর্বর্তী সরকার। এখন সবার দৃষ্টি শেষ সময়ে কারা হচ্ছেন নতুন উপদেষ্টা, তার দিকেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় রদবদলের আভাস

আপডেট সময় ১১:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫