ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: পরিকল্পনা উপদেষ্টা সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ‘জুয়া’ ছাড়ার প্রতিজ্ঞা প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম: এজিএস ভুল অগ্রাধিকারের পথে হাঁটছে সরকার: নেজামে ইসলাম জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই: আইনমন্ত্রী পরবর্তী ব্রিকস সম্মেলনের আয়োজক চীন, জানালেন শি জিনপিং কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী

প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম: এজিএস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহঃ সাধারণ সম্পাদক (এজিএস) মুহাম্মদ মহিউদ্দিন খান বললেন, ডাকসুকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সটেনশন বা বর্ধিত অংশ নয় বরং এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মের।

আজ শনিবার নিজের ভেরীফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা জানান তিনি।

সম্প্রতি ডাকসুর উদ্যোগে শিক্ষণ মূল্যায়ন চালু করাকে ক্ষমতা বহির্ভূত আখ্যা দিয়ে এ বিষয়ে ডাকসুর কাছে জবাবদিহিতা চাওয়ার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন। পাশাপাশি এ প্রক্রিয়ায় জড়িত ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার প্রেক্ষিতে মহিউদ্দিন খান বলেন, ‘ঢাবি প্রশাসন একটা আলাপ হঠাৎ করেই হাজির করা শুরু করেছে যে ডাকসু প্যারালাল প্রশাসন হয়ে উঠতে চাইছে কি না!

তার মতে, এই স্লো পেসড প্রশাসন ডাকসুর মত ডায়নামিক একটা প্রতিষ্ঠানকে তার মত বনসাইয়ে পরিণত করতে চায়। সবশেষ শিক্ষণ মূল্যায়ন নিয়ে প্রশাসন এ মন্তব্য আবারও করেছে। প্রশাসন যদি মনে করে ডাকসু প্রশাসনের এক্সটেনশন হিসাবে কাজ করবে, যেভাবে তার লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে সেভাবে ডাকসুকে ব্যবহার করবে তাহলে সেটা ভুল ভেবেছে। ডাকসু প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য গঠিত কোন প্লাটফর্ম নয়, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম। যে প্রশাসন শিক্ষার্থীদের অধিকার বুঝিয়ে দিতে কার্পণ্য করে তার সাথে ডাকসুর বিরোধ অনিবার্য।

বিশ্ববিদ্যালয়ের কাঠামোর মধ্যে সিন্ডিকেটের কথা উল্লেখ করে ডাকসু এজিএস আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সবার সিন্ডিকেট আছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার। শিক্ষার্থীরা এই প্রত্যেক সিন্ডিকেটের কাছে জিম্মি। ডাকসু এই সিন্ডিকেটকে চ্যালেঞ্জ করে বলেই ডাকসুর বাজেট থাকেনা, পরবর্তী ডাকসু কবে হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত থাকেনা।’

সবশেষ তিনি বলেন, ‘ঢাবি প্রশাসনের উচিত ইনসিক্যুরিটি থেকে বের হয়ে আসা। ‘প্যারালাল প্রশাসন’ টাইপ আলাপ আপনাদের প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। ‘বাবা তোমরা তো বোঝো আমাদের প্রসেস মেনে যেতে হয়, সব করা যায়না’ টাইপ অসহায়ত্ব দেখায়ে আবার পজিটিভ ডেভলপমেন্টকে চ্যালেঞ্জ করা কেবল ইনসিকিউরড প্রশাসনের পক্ষেই সম্ভব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম: এজিএস

আপডেট সময় ১১:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬