ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঙ্গা চুক্তির ত্রুটি ও শেখ হাসিনার রহস্যময় নিরবতা ৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: পরিকল্পনা উপদেষ্টা সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ‘জুয়া’ ছাড়ার প্রতিজ্ঞা প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম: এজিএস ভুল অগ্রাধিকারের পথে হাঁটছে সরকার: নেজামে ইসলাম জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই: আইনমন্ত্রী পরবর্তী ব্রিকস সম্মেলনের আয়োজক চীন, জানালেন শি জিনপিং

৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে যুক্তরাষ্ট্রের শতাধিক নারীর কাছ থেকে ৬০ লাখ ডলারের বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে তাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে তারের মাধ্যমে প্রতারণা (ওয়্যার ফ্রড) ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে ২০২১ সালে গ্রেফতার হয়েছিলেন ওই ছয় ব্যক্তি। শুক্রবার কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। ইন্টারপোল দক্ষিণ আফ্রিকার সহযোগিতায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে দেশটির অগ্রাধিকারভিত্তিক অপরাধ তদন্ত অধিদপ্তর (হকস)।

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, ওই ছয় ব্যক্তি ‘ব্ল্যাক অ্যাক্স’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইন্টারপোলের মতে, বিশ্বজুড়ে সাইবার প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতারণার বড় একটি অংশের সঙ্গে এই ধরনের অপরাধী চক্র জড়িত। সাধারণত অনলাইন প্রেম, ক্রিপ্টোকারেন্সি ও বিনিয়োগের প্রতারণার মাধ্যমে এসব অপরাধ সংঘটিত হয়।

পুলিশের অভিযোগ, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের শতাধিক নারীকে লক্ষ্যবস্তু বানিয়ে অনলাইনে প্রেম বা সম্পর্কের ফাঁদে ফেলেছিলেন। তাদের কাছ থেকে মোট ৬০ লাখ ডলারের বেশি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্যক্তি ও ব্যবসায়ীও ছিলেন। জটিল ও দীর্ঘমেয়াদি অনলাইন সম্পর্ক তৈরির মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করা হতো বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র কাটলেগো মোগালে বলেন, ইন্টারপোল দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে ছয়জনকে কেপটাউনের একটি সংশোধনাগার থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে তাদের এফবিআই ও যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
সম্প্রতি পশ্চিম আফ্রিকার সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইন্টারপোল। সংস্থাটি গত মাসে জানায়, ওই অভিযানে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ২৬৩ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল অর্থপাচারের নেটওয়ার্ক ভেঙে দেওয়া, গুরুত্বপূর্ণ অপরাধীদের শনাক্ত করা, অবৈধ সম্পদ জব্দ করা এবং গ্রেফতার ও বিচারের প্রক্রিয়ায় সহায়তা করা।

দক্ষিণ আফ্রিকাতেও জোহানেসবার্গের সাতটি স্থানে অভিযান চালানো হয়। এসব জায়গা থেকে ইংরেজিভাষী বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের লক্ষ্য করে অনলাইন প্রেম ও বিনিয়োগের প্রতারণা চালানো একটি চক্রের সন্ধান পাওয়া যায়।

ইন্টারপোল জানিয়েছে, ওই অভিযানে দক্ষিণ আফ্রিকার পুলিশ ৩৯ জনকে গ্রেফতার করে। এ সময় ২৬ লাখ ৭০ হাজার ডলারের সম্পদ জব্দ এবং ২৫০টির বেশি ব্যাংক হিসাব জব্দ বা স্থগিত করা হয়।

সূত্র: গার্ডিয়ান

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তির ত্রুটি ও শেখ হাসিনার রহস্যময় নিরবতা

৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

আপডেট সময় ১১:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬