ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন এসে হঠাৎই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। ঘটনাটির পর পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ডিএমপির শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।”

এর আগে সকালে রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানান, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

আপডেট সময় ০৬:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫