ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

সেনাবাহিনী দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে: জামায়াত আমীর 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী লড়াই করেছে। পার্বত্য চট্টগ্রামে অসংখ্য অফিসার ও সেনা জীবন দিয়েছেন। তাঁরা জীবন দিয়েছেন, কিন্তু এক ইঞ্চি মাটি কাউকে দেননি। চব্বিশের অভ্যুত্থানের দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে জাতি গৃহযুদ্ধ থেকে রেহাই পেয়েছে। সে ভূমিকায় অবসরপ্রাপ্ত, বরখাস্ত ও কর্মরত সকল কর্মকর্তা ছিলেন।

গতকাল সোমবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুশাসনের পূর্বশর্ত সুষ্ঠু নির্বাচন। কিন্তু সরকার ও নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনিচ্ছুক দেখতে পাচ্ছি। সমস্যাটা কোথায়?

জামায়াত আমির সতর্ক করে বলেন, আমরা বোঝাপড়ার নির্বাচন চাই না। বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটারের। কোনো কর্তৃপক্ষের সঙ্গে নয়। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না।

মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান স্মরণ করে শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল ওসমানীকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বীরদের অবশ্যই সম্মান জানাতে হবে। নইলে নতুন করে বীর জন্মাবে না। যারা স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলেন, তারা কেউ বাঁচার আশায় লড়াই করেননি; স্বাধীনতা এনে দিতে লড়াই করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

সেনাবাহিনী দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে: জামায়াত আমীর 

আপডেট সময় ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬