ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার

সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন, মাথার খুলি রাখা হলো ফ্রিজে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

এবার মিয়ানমারের সংঘর্ষে আহত গুলিবিদ্ধ চট্টগ্রামের উখিয়ার ৩য় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আহমাদের অবস্থা এখনো আশঙ্কাজনক। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার করা হলেও হুজাইফার মাথার ভেতরে বিদ্ধ থাকা গুলিটি বের করা সম্ভব হয়নি। অত্যন্ত স্পর্শকাতর স্থানে গুলিটি অবস্থান করায় সেটি অপসারণ করা বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ।

অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছে এবং খুলি একাংশ আলাদা করে বিশেষ প্রক্রিয়ায় ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।

গত রবিবার (১১ জানুয়ারি) রাত থেকে ভোর ৮টা পর্যন্ত চলা অস্ত্রোপচারের পর তার মস্তিষ্কের চাপ কমানো গেলেও গুলিটি সরানো যায়নি। চিকিৎসকদের মতে, শিশুটির শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন, মাথার খুলি রাখা হলো ফ্রিজে

আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬